দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনা শুরু করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান।
শনিবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন।
এর আগে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘নিম্নমাত্রায়’ রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে শুধু আংশিকভাবে আলোচনা করছি।’
আরাঘচি জানান, মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান করেছে। তবে এসব যোগাযোগকে আলোচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
এদিকে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার বিষয়ে ট্রাম্পের বক্তব্যেরও জবাব দিয়েছে ইরান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এক বিবৃতিতে বলেন, ‘একটি সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা, বিমানবাহী রণতরী, নির্বাহী আদেশ কিংবা নির্বাচনী প্রচারের বক্তব্য দিয়ে হরমুজ প্রণালি দখল করা যায় না। ইরান হুমকিকে ভয় পায় না এবং শক্তি প্রদর্শনেও ভীত নয়।’
তিনি আরও বলেন, ‘প্রণালিটি বন্ধ বা খোলা হবে শুধু ইরানের কর্তৃত্বের অধীনে। পরাজয়ের বাস্তবতা মেনে নিতে এবং নিজেদের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে যতক্ষণ আপনারা অস্বীকৃতি জানাবেন, ততক্ষণ ইরান অবরোধ কার্যকর করতে থাকবে।’
সূত্র: সিএনএন
/অ